সিলেট জে’লা যুবদলের কাউন্সিল শেষে সিলেট জে’লা যুবদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মমিনুল ইস’লাম মুমিন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকসুদ আহম’দ মকসুদ।

কাউন্সিলের ভোট গণণা শেষে শনিবার রাত এগারোটায় ফলাফল ঘোষণা করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

এর আগে, সম্মেলনের প্রথম অধিবেশনে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে সিলেটের ১৩টি উপজে’লা ও ৫টি পৌরসভা থেকে আগত কাউন্সিলররা জে’লা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

ভোট শেষে ৫৫৮টি ভোটের মধ্যে মোট ৫১১টি ভোট কাস্ট হয়।

কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন জে’লা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহম’দ, জে’লা যুবদলের সাবেক ভা’রপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইস’লাম মুমিন, জে’লা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আহম’দ চ’মন।

আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্বিতা করেন জে’লা যুবদলের সদস্যসচিব ও জে’লা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহম’দ, জে’লা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও জে’লা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহম’দ।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *