সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে গত রবিবার একই মহাসড়কের খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হন।
সোমবার নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কার যাত্রী ছিলেন।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *