দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভা’রতীয় অঞ্চলগুলোয় ৮ থেকে ১৫ মে পর্যন্ত অ’তি বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের অন্তর্গত চার জে’লাসহ নেত্রকোনার উপর দিয়ে বলা চলা নদীগুলোয় স্বল্পমেয়াদী আকস্মিক ব’ন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

শনিবার (৮ মে) বৃষ্টিপাত ও আকস্মিক ব’ন্যা স’ম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব’ন্যা পূর্বাভাস ও সতর্কী’করণ কেন্দ্র।

ওই বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভা’রতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভা’রী বৃষ্টিপাত ও কিছু স্থানে অ’তি ভা’রী বৃষ্টিপাত হতে পারে। ভা’রী বৃষ্টিপাতের ফলে শেরপুরের ভুগাই, নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী, সুনামগঞ্জের যাদুকা’টা, পুরাতন সুরমা ও সুরমা, সিলেটের সারি গোয়াইন, সুরমা ও কুশিয়ারা, মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীগুলোয় পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জে’লার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অ’তিক্রম করে স্বল্পমেয়াদী আকস্মিক ব’ন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভা’রতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম ও ব্রহ্মপুত্র অববাহিকার উজানে ভা’রতের অরুণাচল প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভা’রী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীগুলোয় পানি বৃদ্ধি পেতে পারে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা’র নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে ব’ন্যা পূর্বাভাস ও সতর্কী’করণ কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *