সিলেটে আইন শৃংখলা বাহিনীর অভিযানে ১ মাসে ২ কোটি ৮৫ লক্ষ ৬৩ হাজার ৮শ’ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। রোববার (১৪ মে) অনুষ্ঠিত সিলেট জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, গতমাসে বিজিবি ১৯ এর ১২৬টি অভিযানে আনুমানিক ২কোটি ৮৩ লক্ষ ৫৭৫০০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এছাড়াও বিজিবি ৫২ এর গতমাসের অভিযানে ৯৩০টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ২,০৬,৩০০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক, সীমান্ত এলাকায় অপরাধ বন্ধে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজনের জন্য সীমান্তবর্তী উপজেলা (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ) স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ করেন।

সভা শেষে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক, সিলেট উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

সভায় সিলেটের পুলিশ সুপার, অধিনায়ক ১৯ বিজিবি, অধিনায়ক ৪৮ বিজিবি, উপপুলিশ কমিশনার (উত্তর), এসএমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *