সিলেটে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন সুত্রে জানা যায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায়,অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মোঃ মফিজুল ইসলাম এর তত্বাবধানে সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান এর নেতৃত্বে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ মেসার্স সিয়াম অটো ট্রেডার্স এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত আলী হায়দার (২৩) হবিগঞ্জের বানিয়াচংয়ের কদুপুর গ্রামের মোঃ আবুল খায়ের ছেলে। এসময় রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি YAMAHA. R15 মোটরসাইকেল এর ইঞ্জিন নং-G3N4E0010290 এবং চেসিস নং- ME1RG6711L0010221। একটি চোরাই মোটরসাইকেল আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ৭এপিবিএন সিলেট মিডিয়া উইং এএসআই মোঃ পাবেল

তিনি জানান, গ্রেফতারকৃত আলী হায়দার দীর্ঘ দিন থেকে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত বলে জানা যায়।

এস আই (নিঃ) মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *