সিলেটে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মো. লোকমান মিয়ার ছেলে সুমন মিয়া (২১), কুমিল্লা জেলার তিতাস থানার দলব্দি গ্রামের মৃত মোহন মিয়ার ছেলে মো. বাবুল (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামের ওসমানগনির ছেলে আওলাদ হোসেন (২০) ও কুমিল্লা জেলার বরুরা উপজেলার বাউসার গ্রামের বিষ্ণু দাসের ছেলে গোবিন্দ দাস (২১)।

পুলিশ জানায়, শনিবার রাত ১০ টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার কুমিল্লাপট্টির জাফর এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ চার জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ নগদ টাকা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে তীর শিলং জুয়ার বোর্ডটি এ স্থানে পরিচালনা করছে পুলিশ জানায় পুলিশ। তাদের খপ্পরে পড়ে জুয়ার নেশায় আসক্ত হয়ে দিন-মজুর ও সাধারণ শ্রেণি-পেশার মানুষ সর্বশান্ত হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *