সিলেটের কুখ্যাত ডাকাত সর্দার বাবুল খাঁকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিশ্বনাথের বৈরাগীর গাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল।

বাবুল খাঁ বিশ্বনাথ উপজেলার বৈরাগীরগাঁও গ্রামের আসন খানের ছেলে।

তিনি একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

তাকে আজ মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *