ঈদুল ফিতরের ছুটিতে সিলেটের জাফলংয়ে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কর্মশালা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টায় জাফলং ভিউ রেস্টুরেন্টে গোয়াইনঘাট উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আয়োজনে এ কর্মশালা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

সভায় তিনি বলেন, পর্যটনকেন্দ্র জাফলংসহ গোয়াইনঘাটের সব পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা ও তাদের ভ্রমণ নির্বিঘ্নে করতে উপজেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসন সোচ্চার থাকবে। তাদের নিরাপত্তার স্বার্থে ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিনগুলোতে প্রশাসনের বিভিন্ন টিম মাঠে নিযুক্ত থাকবে।

ইউএনও আরও বলেন, পর্যটনকেন্দ্রে সব প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গোয়াইনঘাট থানা, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন যৌথভাবে কাজ করবে।

গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *