মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার আওয়ামী লীগ শান্তি শোভাযাত্রা এবং বিএনপি পদযাত্রা করবে। এর আগে ৯ জুলাই বিকেলে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশ করে বিএনপি। আর নগরীর রেজিস্ট্রারি মাঠে তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি পালন করে যুবলীগ।

ওই দিন একই সময়ে কর্মসূচি পালন করা হলেও মঙ্গলবার একই স্থানে পৃথক সময়ে কর্মসূচি পালন করবে দল দু’টি।

শনিবার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রেজিস্ট্রারি মাঠ থেকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে তারা। শোভাযাত্রাটি সিলেট শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

এটি দলের ধারাবাহিক কর্মসূচি উল্লেখ করে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান শোভাযাত্রায় উপস্থিত থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।

এদিকে নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানিয়েছেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ দাবিতে তারা মঙ্গলবার নগরীতে রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা করবেন। কর্মসূচি সফল করতে শুক্রবার রাতে প্রস্তুতি সভাও করেছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, তাদের কর্মসূচি পূর্ব ঘোষিত। কিন্তু কিছুদিন ধরে আওয়ামী লীগ ও যুবলীগ তাদের দেখাদেখি কর্মসূচি দিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *