ঈদ যাত্রায় শিকড়ের টানে বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলেন অন্তত ৩০ যাত্রী। শুক্রবার (০৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া যাত্রীবাহি বাসটি ঘটনাস্থলে পৌছামাত্র উল্টে অর্ধেক পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে চালাতে গিয়ে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পাশেই সড়কের পাশে উল্টে যায়। যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে গাড়ির ভেতর থেকে অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে নিমজ্জিত বাসের নীচে কেউ রয়েছেন কিনা, তা তাৎক্ষনিক জানা যায়নি। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিয়েছেন।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, বাসটি থেকে অন্তত ৩০ জন যা্ত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর চালক পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *