সিলেট মহানগর যুবলীগের আওতাধীন ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি আবদুস সালাম শাহেদ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শুক্রবার রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুস সালাম শাহেদ দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত কলন্দর আলীর ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, যুবলীগ নেতা আবদুস সালাম শাহেদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *