মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে তাদেরকে আটক করেন স্থানীয়রা। মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত রোহিঙ্গারা হলেন- মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪), উমায়ের (৪)। তারা সকলেই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মুন্সীবাজারে দুইজন পুরুষ, দুই নারী ও দুই শিশুসহ ৬ জনকে একসাথে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় রোহিঙ্গা মনে হলে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়। পরে চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখায়। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত রোহিঙ্গারা জানায়, তারা সিলেটে মাজারে এসেছিল। বাংলা ভাষা ঠিকমতো বুঝতে না পারায় বিস্তারিত কিছু বলতে পারছে না। তারা কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, শিশুসহ ৬ রোহিঙ্গা আটক করে আমায় খবর দিলে আমি কমলগঞ্জ থানা পুলিশ ও ইউএনওকে অবগত করি। একজন রোহিঙ্গা নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা। তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া গেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, ‘স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে থানায় অবগত করলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *