সিলেট-তামাবিল মহাসড়কের শ্যামলী আবাসিক এলাকায় সড়ক পারাপারের সময় লেগুনা ধাক্কায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পুলিশ ঘাতক লেগুনা ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০ টায় নগরীর মেজরটিলাস্থ শ্যামলী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হজরত শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ওই অধ্যক্ষকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানীতে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই আমরা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য যাচাই-বাচাই করে ঘাতক লেগুন ও তার ড্রাইভারকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে, মানুষ গড়ার এ কারিগরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক লেগুনা ও তার চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।সুত্র-সিলেট ভিউ

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *