দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এ শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

তাঁতশিল্পী রাধাবতী দেবী।বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজারে কমলগঞ্জের। দীর্ঘদিন ছিলেন সিলেট শহরে। কলাগাছের তন্তু থেকে শাড়ি তৈরি তাক লাগিয়েছেন তিনি, সৃষ্টি করেছেন ইতিহাস। আর এ তাক লাগানো শাড়ি এখন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

রাধাবতী কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও আরও ৩টি শাড়ি এবং হস্তশিল্পজাত কিছু পণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সোমবার (১৭ জুলাই) হস্তান্তর করা হয়েছে।

পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, তাঁতশিল্পীদের তৈরি করা ‘কলাবতী শাড়ি’ এবার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে হয়েছে৷ বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত ৩টি শাড়ি এবং ২টি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ শাড়ি ছাড়াও পার্বত্য এলাকায় বাস উপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *