সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ এসব ইউনিয়নের নির্বাচন হবে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ইউনিয়নগুলো হলো- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।

এ আট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- খাদিমনগর ইকলাল আহমদ, খাদিমপাড়া মো. নজরুল ইসলাম বিলাল ও টুকেরবাজার ইউনিয়নে রাজু গোয়ালা। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদরে তৈয়ফুর রহমান, মাইজগাঁওয়ে জুবেদ আহমদ চৌধুরী, ঘিলাছড়ায় মো. সাইফুল ইসলাম, উত্তর কুশিয়ারায় মো. লুদু মিয়া ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে জুনেদ আহমদ। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, দায়েরকৃত আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি।

এসব কার্যক্রম শেষে আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। এদিকে নির্বাচনকে ঘিরে ইউনিয়নগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *