আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।

গতকাল রোববার (৯ এপ্রিল) সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান।

গতকাল পর্যন্ত সিলেট সিটিতে মেয়র হতে ইচ্ছুক আওয়ামী লীগের ৫ নেতা দলীয় মনোনয়ান ফরম কিনেছেন বলে জানা গেছে।

যারা ফরম কিনেছেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

তাদের ঘনিষ্ঠ সূত্র ফরম কেনার তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়- আনোয়ারুজ্জামান চৌধুরী নিজে উপস্থিত হয়ে মনোনয়ান ফরম সংগ্রহ করেছেন। আর আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, অধ্যাপক জাকির হোসেনের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান সুবহান দিপন এবং আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার মনোনয়ানপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া আরমান আহমদ শিপলু নিজে সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ানপত্র। এদিকে আরেক প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল জানিয়েছেন তিনি আগামীকাল ১০ এপ্রিল সোমবার ধানমন্ডির কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র ক্রয় করবেন।

জানা গেছে, রোববার থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *