সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহাঙ্গীর খান (৩৫) নামে উদ্ধার হওয়া যুবক জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জামাল খানের ছেলে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মধ্যনগর বাজারের একটি টয়লেট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মধ্যনগর বাজারের আব্দুল হেকিম ম্যানসন ভবনের দ্বিতীয় তলায় একটি টয়লেটে প্রবেশ করেন জাহাঙ্গীর খান। এর পর কয়েক ঘণ্টা সময় পার হলেও ওই টয়লেটের দরজা বন্ধ দেখে ভবনে থাকা বাসিন্দারা জাহাঙ্গীরকে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি।

পরে ভবনের বাসিন্দারা দরজা ভেঙে দেখেন টয়লেটের ভেতরে জাহাঙ্গীর পড়ে রয়েছে। পরে মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন,এ বিষয়ে নিহতের স্ত্রী ও স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *