সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থলেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের আবদুল আওয়াল (৪০) ও নুর মোহাম্মদ (৪৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

স্থানীয়দের বরাত দিয়ে রাজন কুমার দাস জানান, সোমবার রাতে ঘোড়ার লাথি মারাকে কেন্দ্র করে উপজেলার থলেরবন্দ গ্রামে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সেহেরির সময় ওই দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবদুল আওয়াল ও নুর মোহাম্মদ গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *