সুনামগঞ্জের দুই উপজেলায় পৃথক দুটি স্থান থেকে মনির হোসেন (৩০) ও আকরাম হোসেন (২৯) নামে দুই যুবকের গলা, কান কাটা
মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সুনামগঞ্জের জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলায় দুটি ঘটনা ঘটেছে।

ররিবার গভীর রাতে জামালগঞ্জ ফেনারবাক ইউনিয়নের উড়ারপাড় হাওরের পাশের রাস্তা থেকে মুমূর্ষ অবস্থায় কিশোর অটোরিক্সা চালক আকরাম হোসেনকে মরদেহ করে পুলিশ।

নিহত আকরাম হোসেন (১৭) দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর বস্তিতে থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক।

অপর দিকে, শান্তিগঞ্জের উকারগাও হাওরের বোরো ধান ক্ষেত থেকে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনির হোসেন (৩০) উকারগাও গ্রামের মৃত মকসুদ মিয়ার ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ৷

জামালগঞ্জ থানার ওসি স.ম কামাল বলেন, মুমুর্ষ অবস্থায় শনিবার রাত ১টায় অটোরিক্সা চালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই আকরাম হোসেন মারা যায়। আমরা ঘাতকদের খুজে বের করতে কাজ করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ওসি মো. আকরাম আলী বলেন, নাক, কান কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে৷ এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *