হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেন ও সিএনজি অটোরিকশার সংর্ঘষে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় চালকসহ আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্তায় তাদের ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুর ১টায় চট্টগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লস্করপুর রেলগেইটে পৌঁছলে গেইটম্যান বাশ ফেলে গেইট বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানান, চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লস্করপুর রেলগেটে পৌছালে গেইটম্যান বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এসময় শায়েস্তাগঞ্জগামী একটি অটোরিকশা সিগন্যাল অমান্য করে রেললাইনের ওপর উঠে পড়ে। এতে পাহাড়িকা ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অন্য যাত্রীরা গুরুতর আহত হন। তবে এতে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ফাড়ি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাসাপতাল মর্গে পাঠান।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন রেলগেইট লাগানো অবস্তায় সিএনজির চালক রেললাইনে উঠায় এ দুর্ঘটনা ঘটে।
