হবিগঞ্জের বাহুবলে আরএফএল কোম্পানির পিকআপ ভ্যান চাপায় বাহুবল অনার্স কলেজের মেধাবী ছাত্র মোহন মিয়া (১৯) নিহত হয়েছে। সোমবার (২৬ জুন ) সকাল ১১টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় ঘটনাটি ঘটেছে ।

জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের কবিরপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে কলেজ ছাত্র মোহন মিয়া সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশে পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলো। এমতাবস্থায় প্রাণ আরএফএল কোম্পানির একটি পিকআপ ভ্যান মোহন মিয়ার উপর দিয়ে চলে যায়, এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

এব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহনের লাশ উদ্ধার করেছে এবং পিকআপ ভ্যান ও ড্রাইভার আমাদের হেফাজতে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *