হবিগঞ্জের মাধবপুরে শ্রমিক ভিসায় সৌদি গিয়ে ৩ বছর ধরে জেলবন্দী থাকা সন্তানকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছে এক মা।ওই মায়ের নাম রিনা আক্তার।তিনি উপজেলার ছাতিয়াইন ইউপির মনিপুর গ্রামের বাসিন্দা।সৌদিআরবে জেলে আটক তার ছেলের নাম হুমায়ুন মিয়া।

জানা যায়, ২০২১ সালে অভাবের তাড়নায় বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে সৌদিতে কাজ করেন হুমায়ুন।সেখানে সে একটি হয়রানি মামলার শিকার হন।পরে মামলার বাদির মাধ্যমে মামলার আপোষ-মীমাংসা হলেও সে জেল থেকে ছাড়া পাচ্ছে না।প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না বাংলাদেশের এম্বাসি থেকেও।হুমায়ুন মিয়া রিয়াদ শহরের এইসকেন ওয়ান আজিজিয়া জেলের ১৮নং কক্ষে বন্দী রয়েছেন। সেখানে সে শারীরিক নির্যাতনেরও শিকার হচ্ছে। পাচ্ছে না এম্বাসির পক্ষ থেকে আইনি সহযোগিতাও।

দেশে অবস্থানরত ভুক্তভোগী হুমায়ুনের মা রিনা আক্তার বলেন,আমার ছেলেটা ৩ বছর ধরে সৌদ্দি জেলে বন্দি। বেঁচে আছে কিনা মারা গেছে তাও জানিনা। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি আমার ছেলেটিকে যাতে উদ্ধার করে দেয়।

ভক্তভোগী হুমায়ুনের স্ত্রী তানজিনা আক্তার জানান,বাবা ছাড়া আমার ৪ বছরের বাচ্চা মেয়েটিকে নিয়ে খুব কষ্ট করছি।আমরা খুব সমস্যার মধ্যে দিন পার করছি। সৌদিতে মিথ্যা মামলায় ফেঁসে গেছে সে। আমরা তার মুক্তি চাই।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স বোর্ডের উপসহকারী পরিচালক মালেকা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বেশি। এরপরও প্রবাসীকে উদ্ধারে সাধ্যমত আমাদের চেষ্টা অব্যাহত হয়ে থাকবে।

এদিকে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি সহযোগিতা পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মানবাধিক কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *