ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৩। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সুনামগঞ্জের ছাতক থেকে ১১.৫ কিলোমিটার উত্তর-পূর্বে, সিলেট শহর থেকে ২৬.৭ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ২১.৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *