সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন হবে। কমে আসবে যাতায়াতের সময়। মজবুত হবে সিলেটের অর্থনীতি। অবশেষে সিলেটবাসীর দীর্ঘদিনের এ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন করার অনুমোদন দিয়েছেন।

রবিবার (৩১ জুলাই) ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন এপ্রোভ করেছেন।

ইতোমধ্যে টাকা সংগ্রহ হয়েছে। ২০৯ কিলোমিটার এ মহাসড়ক নির্মাণে ব্যয় হবে ১৭ হাজার কোটি টাকা।

মন্ত্রী বলেন, একই সাথে সিলেটের আরো একটি সড়ক ৬ লেন করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। ৬৪ কি.মি দীর্ঘ সিলেট টু তামাবিল সড়ক নির্মাণে খরচ হবে ৪ হাজার কোটি টাকা। শিগগিরই এই দুই প্রজেক্টের কাজ উদ্বোধন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *