নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব মাইজগ্রামের বাসিন্দা সাদিয়া জান্নাত ইমা (২০), যিনি গত বছরের ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রেমিকের সঙ্গে উধাও হন, তাকে প্রায় ৮ মাস পর রাজধানীর মিরপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৪ মে ২০২৫ তারিখে মিরপুর থানা পুলিশের সহায়তায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইমার পিতা মো: আব্দুর রূপ মেয়ের নিখোঁজ হওয়ার পর বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান শনাক্ত করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, “নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর থেকে আমরা গুরুত্বসহকারে তদন্ত পরিচালনা করেছি। দীর্ঘ প্রচেষ্টার পর ঢাকার মিরপুর এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *