মানবিক টিম সিলেট এর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মনসুর আহমেদ রুবেল এর সহযোগিতায় ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় কাজীটুলা রকিবশাহ এলাকায় ৫০ জন অসহায় মানুষের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

এনআরবি ব্যাংক লিমিটেড এর অফিসার কাজী রিফাত আহমদ এর পরিচালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমেদ পিপিএম, সদস্য কাজি শরিফুল ইসলাম, মো. পারভেজ আহমেদ, মো. সোহেল আহমেদ, রকীব শাহ মাজারের খাদেম ড. কাজী কামাল আহমদ, কাজী আতাউর রহমান, কাজীটুলা তাহফিজুল কোরআন ও নূরানী মক্তব মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফয়েজ উদ্দিন মুরাদ, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মঈন উদ্দিন আহমেদ রাসেল, সামসুল ইসলাম মুন্না, লিটন রশীদ, ফরহাদ আহমেদ সিদ্দেক, মুহেব উদ্দিন, আমির সাইদ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *