এখন থেকে বিকাশে জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা যাবে। জালালাবাদ গ্যাস অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রকেট ও উপায় অ্যাপ দিয়ে জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা যেত। এবার যুক্ত হলো বিকাশ। সিলেট নগরীর ৫০ হাজার গ্যাস গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় এনেছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। সংযোগকৃত আবাসিক শ্রেণির এসব গ্রাহকদের স্মার্ট প্রিপেইড গ্যাস মিটারসমূহ রিচার্জ করা যাবে বিকাশে।সিলেট পর্যটন প্যাকেজ

ios বা google play store থেকে JGTDSL PREPAID এপস ইন্সটল করে, রেজিস্ট্রেশন এবং মিটার ডিটেইলস এড করে রিচার্জ করা যাবে।

জালালাবাদ গ্যাস জানা গেছে, গ্যাসের অপচয় রোধ, সাশ্রয় ও টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সিলেট নগরীতে শুরু হয় গ্যাস মিটার বসানোর কাজ। ‘স্মার্ট কার্ড’ভিত্তিক উন্নত প্রযুক্তির মিটার জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে গ্রাহকদের বিনামূল্যে সরবরাহ করা হয়। বর্তমানে সিলেট নগরী ও সদর উপজেলার ৫০ হাজার গ্রাহক প্রিপেইড মিটারিংয়ের আওতায় রয়েছেন।

বতর্মানে জালালাবাদ গ্যাসের ২ লাখ ২১ হাজার ৪৫৯ গ্রাহক আছেন। এর মধ্যে আবাসিক বা গৃহস্থালি ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। বাকি ১ হাজার ৬৮৪টি সংযোগ বিভিন্ন শিল্প, বিদ্যুৎকেন্দ্র, হোটেল-রেস্তোরাঁ, চা বাগান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের। আবাসিক গ্রাহকদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার প্রায় ৯৫ হাজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *