সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন ইকলাল আহমদ আপনাদের এলাকার সন্তান তাকে নৌকা মার্কায় বিজয়ী করলে এ বিজয় শুধু তার নয়। এ বিজয় ছালিয়া বাসীর বিজয়, খাদিম নগর বাসী বিজয়, শেখ হাসিনার বিজয়, তাই আগামী ১৬ তারিখ দল মত নির্বিশেষে নৌকা কে বিজয়ী করে ইউনিয়ন বাসীকে উপহার দিতে ঝাপিয়ে পড়তে হবে। এ স্থানীয় নির্বাচন কোনো সরকার বদলের নির্বাচন নয়।

এ নির্বাচন হচ্ছে এলাকার উন্নয়নের নির্বাচন তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের জন্য শামিল হয়ে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার বাদ যোহর ছালিয়া এলাকায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লুকমান আহমদ, আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিন, চেয়ারম্যান প্রার্থী ইকলাল আহমদ, সেলিম আহমদ সেলিম, তেরা মিয়া সহ এলাকার সর্বস্থরের জন সাধারণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *