সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সুবর্ননগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোশাহিদ মিয়া (৫৫) ও তার স্ত্রী লাকী বেগম (৩৫)। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে সুবর্ননগর গ্রামের মোশাহিদ মিয়ার বসতঘর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এসম বসত ঘরে তল্লাসী করে ইয়াবা বিক্রির ৩৫ হাজার ৭৫০ টাকা ও ওষুধের কৌটা ভর্তি ৫২ পিছ ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওসি জানান, মাদক ব্যবসায়ী ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় দু’টি ও জগন্নাথপুর থানায় আরো একটি মাদক মামলা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *