মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ঢলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের ৫০ হাজারে বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছ। সড়ক পথে অনেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে বন্যাকবলিত মানুষজন আতঙ্কে রয়েছেন। অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটে গেছে।

জানা যায়, কমলগঞ্জ টু আদমপুর, ভানুগাছ টু মাধবপুর, শমসেরনগর টু কমলগঞ্জ ও মৌলভীবাজার টু শমসেরনগর প্রধান সড়কে পানি উঠেছে। ফলে এসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।

এদিকে আজ বুধবারও (২১ আগস্ট) দিনব্যাপী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে প্রশাসন ধারণা করছে। তা ছাড়া বাড়িঘরে পানি ওঠায় অনেক পরিবারে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, উপজেলার ৯টি ইউনিয়নই বন্যায় আক্রান্ত। শুকনো খাবার ও ত্রাণের বিষয়টি জেলায় জানানাে হয়েছে। তিনি সবাইকে এ পরিস্থিতিকে মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *