সিলেট নগরীর সেলফি ব্রিজ খ্যাত কাজিরবাজার সেতুর নীচ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০। গতকাল সোমবার দুপুর ১টার দিকে স্থানীয়রা সেতুর নিচের দক্ষিণ প্রান্তে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ বলছে, ৩/৪ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় ও ঘাতকদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় সেতুর নিচে নদীর পানিতে ভাসমান অবস্থায় ছিলো। স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *