কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখলাক হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের গাজী বোরহান উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।
আখলাক কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুল শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের ছেলে।

জানা গেছে, আখলাক তার অপর দুই সহপাঠি কামরুল ও ইমন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে চটিগ্রাম জামে মসজিদের পাশে আসামাত্র অপরদিক থেকে আসা চটিগ্রামের আব্দুল্লাহর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল দুমড়ে-মোচড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী ৪ জনই আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থী আখলাক হোসেন ও আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে গুরুতর অবস্থায় চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *