কানাইঘাট থেকে ১৬ দিন ধরে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নি’খোঁজ রয়েছে। কানাইঘাট থা’নায় সাধারন ডায়রী করার পরও তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

জানা যায়, ৫নং বড়চতুল ইউপির সরুফৌদ গ্রামের হাফিজ নিজাম উদ্দিনের ছে’লে জকিগঞ্জ শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলূম ঘাটের বাজার মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মাহদি হাসান (১৩) কে গত ২৬/০৬/২০২২ইং তারিখ তাহার পিতা হাফিজ নিজাম উদ্দিন মাদ্রাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কানাইঘাট বাজার জামে ম’সজিদে ছে’লেকে নিয়ে জোহরের নামাজ নামাজ আদায় করার পর তাকে আর খুঁজে পাননি।

সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরও মাহদি হাসানের কোন সন্ধান না পেয়ে তার পিতা হাফিজ নিজাম উদ্দিন ০৭/০৭/২০২২ইং তারিখ কানাইঘাট থা’নায় তার ছে’লে নি’খোঁজের একটি সাধারন ডায়রী করেন। যার জিডি নং—২৯৫।

পু’লিশ নি’খোঁজ জিডি ত’দন্ত করার পরও অদ্যাবধি পর্যন্ত মাহদি হাসানের কোন সন্ধান পরিবারের সদস্যরা না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন। ছে’লেকে হারিয়ে তার পিতা—মাতা ও ভাই—বোন বার বার বিলাপ করছেন। মাহদি হাসানের পিতা হাফিজ নিজাম উদ্দিন জানান নি’খোঁজের সময় তার ছে’লের পরনে কালো রংয়ের লম্বা পাঞ্জাবী, পায়জামা ও মা’থায় সাদা টুপি ছিল।

কোন সহোদর ব্যক্তি নি’খোঁজ মাদ্রাসার শিক্ষার্থী মাহদি হাসানের সন্ধান পেলে ০১৭১২—৭৯৮৫১৫ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *