পরাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি কী’ন ব্রীজের সংস্কার এবং নতুন আরো একটি ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন। বুধবার (১৯ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র কাছে পাঠানো এক ডিও লেটারে এ দাবী জানান।

ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাকৃতিক সৌন্দৰ্য্যমন্ডিত সিলেটে যে কয়েকটি নিদর্শন চোখে পড়ে তার মধ্যে অন্যতম হলাে ১৯৩৬ সালে নির্মিত ঐতিহ্যবাহী কী’ন ব্রীজ’। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের মধ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্মিত ব্রীজটি দিয়ে সিলেট শহরে ন্যুনতম সময়ে প্রবেশ করা যায় বিধায় এটি সিলেটের ‘প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

তিনি বলেন, মহান মুক্তিযু’দ্ধের স্মৃ’তিবিজড়িত কী’ন ব্রীজটিতে দীর্ঘ সময় ধরে বড় ধরনের কোন সংস্কার কাজ না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযােগী হয়ে পড়েছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁ’কির কারণে উক্ত ব্রীজ দিয়ে শুধুমাত্র সিএনজিসহ হালকা যানবাহন এবং পথচারী চলাচল করে। ব্রীজটি সিলেট জে’লা তথা দেশের উল্লেখযােগ্য ঐতিহ্যবাহী স্থাপনা বিধায় এটিকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা প্রয়ােজন।

এছাড়া ব্রীজটি সিলেটে প্রবেশের সংক্ষিপ্ত পথ হওয়ায় উজানে বিদ্যমান ব্রীজ সংলগ্ন আরেকটি নতুন ব্রীজ নির্মাণ করা হলে সিলেটবাসী এবং দেশী-বিদেশী পর্যট’করা স্বল্পতম সময়ে সিলেট শহরে যাতায়াত করতে পারবে।

এই অবস্থায়, সিলেট জে’লার প্রবেশদ্বার সুরমা নদীর উপর নির্মিত ঐতিহ্যবাহী কী’ন ব্রীজটি বাংলাদেশ রেলওয়ে হতে সড়ক ও জনপথ অধিদপ্তরে হস্তান্তরের মাধ্যমে সংস্কার এবং যানবাহন চলাচলের জন্য উজানে বিদ্যমান ব্রীজ সংলগ্ন আরেকটি নতুন ব্রীজ নির্মাণের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরােধ করছি।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *