কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌরসভাস্থ উছলাপাড়া এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে কুলাউড়া রেলস্টেশনে ঢুকছিলো। এ সময় উছলাপাড়া এলাকায় রেললাইনে থাকা অজ্ঞাতপরিচয়ের এক নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এটি আত্মহত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *