মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবায় পড়ে দুই শিশুর প্রাণ গেছে।

শুক্রবার সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার এসআই আতিকুল আলম জানান।

মৃতরা হলো-কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার তাহির আলীর ৮ বছরের মেয়ে মেঘলা বেগম ও বিল্লাল মিয়ার মেয়ে ৭ বছরের মেয়ে মোহনা বেগম।

মোহনার বাবা তাহির আলী বলেন, তিনি ক্ষেত থেকে বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার মেয়ে ও মেঘলাকে ভাসতে দেখেন।

“পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”

মেঘলার পরিবারের বরাতে এসআই আতিকুল জানান, মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়।

ফেরার পথে কোনো এক সময় ডোবায় পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা আতিকুলের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *