মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে (২ জুন) রোববার সন্ধ্যায় কার্ভাড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩৩ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি অটোরিক্সার যাত্রী জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিন (২৪), কুচাই গ্রামের গোপাল (৪৬) ও শিলুয়া চা বাগানের কবিতাসহ (৪৫) অজ্ঞাতনামা আরও ২ যাত্রী আহত হয়েছেন।

আহতদের ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

একই সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে ব্রাহ্মণবাজার ইউনিয়নের আউলি এলাকায় রাস্তার পাশের মরা গাছ উপছে পড়ে আব্দুল মতিন (৩৫) নামক এক ব্যবসায়ীর মৃত্যু

হয়েছে। নিহত আব্দুল মতিন ব্রাহ্মণ বাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। উপজেলার ব্রাহ্মণবাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়লে গাছ উপড়ে পড়ে নিহত হন তিনি।

রোববার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে কাজ করার সময় গাছ থেকে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রেনু কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা। খবর পেয়ে তারও লাশ উদ্ধার করে পুলিশ।

রোববার পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *