মৌলভীবাজারের কুলাউড়ায় ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি (৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে।

শনিবার (১ জুন) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মহিষাজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

রনি ওই ইউনিয়নের মনরাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।

রবিবার সকালে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনরাজ গ্রামে রুহুল আমিনের ফিসারিতে প্রায় ১৫ দিন ধরে কাজ করছিলেন রনি। শনিবার দুপুরে ওই ফিসারিতে তিনি মাছ ধরতে যান। এ সময় সাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে তিনি মারা যান।

এসআই আনোয়ার আরও বলেন, শনিবার রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় রনির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *