মৌলভীবাজারের কুলাউড়ায় রেলওয়ে থেকে গেটম্যানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গেইটম্যানের নাম রাইয়ানুল ইসলাম। রোববার দুপুরে উপজেলার রাউতগাঁও ইউনিয়নের পীরেরবাজার এলাকায় নিহতের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি রাজশাহী আত্রাই উপজেলার নওয়াগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশের ধারণা শনিবার দিবাগত রাতে তিনি মারা গেছেন।

পুলিশ জানায়, রায়হান প্রায় ৬ বছর যাবৎ কুলাউড়া উপজেলার রাউতগাঁও পীরেরবাজার এলাকায় গেটম্যানের দায়িত্ব পালন করে আসছেন। রোববার দুপুর দুইটার দিক থেকে তার দায়িত্ব পালন করার কথা থাকলেও অপর গেইটম্যান বার বার মুঠোফোনে কল করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তার ভাড়া বাসার দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *