বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের দাবি করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

সোমবার (২৯ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরবর্তীতে এটি বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। এতে সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসে যুক্ত হয়।

জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; তুমি কে, আমি কে? সমন্বয়ক, সমন্বয়ক- এরকম নানা স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক।

অন্যদিকে পুলিশ, বিজিবি ছিল সতর্ক অবস্থানে। তবে বিক্ষোভ সমাবেশ শেষ হওয়া পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আন্দোলনের শুরু থেকেই হুমকি, হামলা, গ্রেফতার, হত্যাচেষ্টা এবং পুলিশের গুলি চালিয়ে হত্যা কোনোকিছুই আমাদের দমাতে পারেনি আর পারবেও না। সকল মিথ্যার শিকল ভেঙে সত্যের জয় হবেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *