সিলেটের কোম্পানীগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুকেরবাজারে থেকে ছাত্র-জনতা একত্রিত হয়। পরে বিশাল মিছিল নিয়ে বঙ্গবন্ধু মহাসড়কে উপজেলা পরিষদ গেইটের সামনে আসে আন্দোলনকারীরা। উপজেলা পরিষদ গেইটের সামনে দাঁড়িয়ে ছিলো পুলিশ ও পিছনে সরকার দলীয় নেতা-কর্মীরা। আন্দোলনকারীরা মিছিল দিয়ে যাওয়ার সময় সরকারদলীয় নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে পিছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে মুহুর্তেই বাধে সংঘর্ষ। পরক্ষণেই আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় বঙ্গবন্ধু মহাসড়ক।

 

এক সময় আন্দোলনকারীদের ইট-পাটকেলে পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশ ও সরকার দলীয় নেতা-কর্মীরা।

বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্তরে ডুকলে শিক্ষার্থীদের সাথে থাকা কয়েকজন সরকারি বিভিন্ন স্থাপনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভ ভাঙ্গচুর করে এবং পরিষদ গেইটে ছাত্রলীগের ব্যানার ছিড়ে ফেলে আন্দোলনকারীরা।

একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও ছাত্রলীগ ইটপাটকেল ছুড়লে সংঘর্ষে দুই সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন।

 

আহত দুই সাংবাদিক হলেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি সোহরাব আহমদ ও এনটিভি ইউরোপ প্রতিনিধি কবির আহমদ। এ ছাড়াও ১৫জন শিক্ষার্থী ও ৩ জন সরকারদলীয় নেতাকর্মী আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *