সিলেটের গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ জুয়েল আহমদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার দিনগত রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবক জুয়েল আহমদ মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অভিযানিক টিম ভাদেশ্বরের মাইজভাগ গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর ওই গ্রামের মৃত মজির উদ্দিনের বাড়ি থেকে শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতর থেকে হলুদ রংয়ের পলিথিনে মোড়ানো একটা দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *