সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক সড়কে লেগুনা ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে প্রেরণ করেছেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে দুইজন মারা যায়।

তাৎক্ষনিক হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *