সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সানজু আহমদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে পুরকায়স্থ বাজার গোলাপগঞ্জ (কদমতলী) সড়কের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজু আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ছাদিরের দ্বিতীয় পুত্র। সে পেশায় একজন সিএনজি (অটোরিকশা) চালক ছিল।

জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পুরকায়স্থ বাজার যাচ্ছিলেন তিনি। পুরকায়স্থ বাজার – গোলাপগঞ্জ (কদমতলী) সড়কের দিঘীরপাড় এলাকায় যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিক আপ মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সানজু গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা উপপরিদর্শক (মিডিয়া অফিসার) পার্থ সারথী দাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *