সুনামগঞ্জের ছাতকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল আউয়াল কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের মৃত তাহির আলীর ছেলে ও কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জ সদর ও ছাতক থানা পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার এস আই আব্দুস সাত্তার জানান, সুনামগঞ্জ সদর থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল আউয়াল। গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ সদর থানায় নেয়া হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *