জকিগঞ্জ উপজেলার পরচক বটরতল বাজারে পিকআপের ধাক্কায় ময়নুল হক (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই ) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় এ সময় পিকআপটি কালিগঞ্জ থেকে যাত্রী নিয়ে শাহগলী বাজারে উদ্দেশ্যে ছেড়ে আসা গাড়ি বটরতল বাজারে আসা মাত্র পেছন থেকে বাসের ধাক্কায় পিকআপটি পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু স্থানে উল্টে যায়। গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
এসময় দুইজন পথচারী রাস্তা পার হতে গেলে দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন ময়নুল। নিহত ময়নুল হক ও আহত জলিল আহমদের বাড়ি উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামের বাসিন্দা।

এই বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে, ঘটনাস্থলে কয়জন মারা গেছেন কয়জন আহত হয়েছেন এ বিষয়ে এখনো আমরা জানি না তবে শুনেছি ময়নুল হক নামে একজন হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *