সিলেটের জকিগঞ্জে লাইটেস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোলাপগঞ্জের নারাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছার পর সিএনজি অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাস (লাইটেস) গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। দুর্ঘটনার পরই লাইটেস পালিয়ে যায়। গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *