সিলেটের জকিগঞ্জে আটগ্রাম এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাজী কমর উদ্দিন কমই মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনায় অটোচালক আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের আটগ্রাম স্টেশনের পূর্ব পাঁশে কাশেম কমিউনিটি সেন্টারের সামনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমর উদ্দিন (৬০) কমই মিয়া উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইল (নালুহারা) গ্রামের ফুলেরদিঘীর মৃত ময়না মিয়ার ছেলে। আহতের নাম পরিচয় জানা যায়নি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়াও গাড়ি দুটি পুলিশের হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *