সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় এলাকায় গত ৪ দিনের ব্যবধানে আবারো আরেকটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন’র বাউরভাগ দক্ষিণপাড়া এলাকায় মর্টার শেলটি পাওয়া যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বাউরভাগ দক্ষিণপাড়া এলাকার স্থানীয় এক ব্যক্তি নদী পারাপারের সময় মধ্যখানে আসলে হঠাৎ লোহার একটি টুকরো পায়ে লাগে। পরে সেটি উপরে নিয়ে আসেন। পরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করার পর দেখতে পান এটিও একটি মর্টার শেল। এ সময় স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে নিরাপদে রেখে মর্টার শেলটি পুলিশের হেফাজতে রাখেন। উদ্ধার হওয়া মর্টার শেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেল থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বর্তমানে একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে, গত সোমবার উপজেলার একই ইউনিয়নের পিয়াইন নদী থেকে বালু উত্তোলনের সময় এক বারকি শ্রমিকের হাতে একটি মর্টার শেল লাগে। সেটি গত মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল টিম নদীর তীরে ধ্বংস করেন। ঘটনার চারদিনের মধ্যে আরও একটি মর্টার শেল পাওয়ায় জনসাধারণদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, গত ৪দিন আগেও গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর বাওরভাড় হাওর নামক স্থানে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় জনৈক বারকি শ্রমিকের হাতে মর্টার শেলটি লাগে। সেটি গত মঙ্গলবার বিকেলে বোম্ব ডিসপোজাল টিম সিলেট এসএমপি নদীর তীরে পাশে মর্টারশেলটি ধ্বংস করেন। তার রেস কাটতে না কাটতেই আবারও মর্টারসেল পাওয়ায় ঐ এলাকায় এখন আতংক বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *