বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ১০ আগস্ট সিলেট আসছেন।
সকাল-৮টায় তিনি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করবেন।
সকাল ১০টায় তিনি সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে নগরীর বিভিন্ন হাসপাতালে যাবেন।
দুপুর ১২ টায় ডা. শফিকুর রহমান সদর উপজেলার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। বেলা আড়াইটায় তিনি গোলাপগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল যোগ দিবেন।
সর্বশেষ বিকাল ৪টায় বিয়ানী বাজারের নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে যোগদান শেষে তিনি বিমানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *